বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

‘আমাদের আশপাশের কোনো মা যেন অবহেলিতভাবে দিন না কাটায়’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি : সুখবর

‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে ধারণ করে মা দিবস উপলক্ষ্যে ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি)। 

রোববার (১২ই মে) বেলা ১২টায় ডায়না চত্বরে ‘মা দিবসে মায়েদের পাশে’ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এ সময় ক্যাম্পাসের আশেপাশের অন্তত ১০ জন হতদরিদ্র বৃদ্ধা মাকে শাড়ি ও উপহার সামগ্রী দেওয়া হয়। একইসাথে তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন তারা।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহীদ কাওসার বলেন, প্রতিবছর মা দিবসে সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করলেও এসব হতদরিদ্র মায়েরা সেই মা দিবসের দিনেও বঞ্চিত থাকেন। আমরা সেই মায়েদের মাঝে ভালোবাসা ভাগাভাগি করার চেষ্টা করেছি। ‘আমাদের আশপাশের কোনও মা যেন অবহেলিতভাবে দিন না কাটায়’ এটাই হোক আমাদের মা দিবসের প্রত্যাশা।

আরো পড়ুন : শিক্ষার্থী ধরে রাখতে না পারলে সরকারি সুবিধাও মিলবে না

আয়োজনে উপস্থিত প্রত্যেকেই কারো না কারো মা। একদিন তাদেরও পরিবার ছিল। ছিল স্বপ্ন-সুখের সংসারও। কালের পরিক্রমায় সেই দিনগুলো আজ বিলুপ্ত। মা দিবসে যেখানে অনলাইনে পোস্টের ছড়াছড়ি সেই সময়ে মায়েদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ নেয় সংগঠনটি।

সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহীদ কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী। সাইফুন্নাহার প্রেমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঐক্যমঞ্চের আহ্বায়ক রাবেয়া খাতুন এবং সদস্য সচিব এস এ এইচ ওয়ালিউল্লাহ, স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সভাপতি মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়। এছাড়া ‘সিআরসি’র সাবেক সভাপতি রনি শাহা, সহসভাপতি এস এম সৌরভ, হাসিবুর রহমানসহ সংগঠনটির অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অথিতির বক্তব্যে মুসা হাশেমী বলেন, সবাই দিবসটিকে যখন গতানুগতিক ধারায় পালন করে সেখানে এমন ব্যতিক্রম আয়োজন প্রশংসার দাবি রাখে। মায়েদের ভালোবাসাকে এভাবে একটি দিনে আবদ্ধ না করে আমরা সারা বছর তাদেরকে পরম ভালোবাসায় আগলে রাখবো এটাই প্রত্যাশা।  

আবির/এস/ আই.কে.জে/ 

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250