শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

আমির-অক্ষয়দের ছাড়িয়ে গেলেন নবাগত আহান, ২০০ কোটির পথে ‘সায়ারা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

#

নবাগত আহান পাণ্ডে এবং আনিত। ছবি: সংগৃহীত

পরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি।

অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে। সাকনিলকের প্রাথমিক অনুমান অনুযায়ী, অষ্টম দিনে ‘সায়ারা’ ১৭ দশমিক ৫ কোটি রুপি নিট আয় করেছে। এতে মোট আয় দাঁড়িয়েছে ১৯০ দশমিক ২৫ কোটি রুপি।

চলচ্চিত্রটি ইতিমধ্যেই আমির খানের ‘সিতারে জমিন পার’ (১৬৪ দশমিক ৭৪ কোটি রুপি), অজয় দেবগনের ‘রেইড ২’ (১৭৩ কোটি রুপি) এবং তারকাবহুল কমেডি ‘হাউসফুল ৫’ (১৮৩ কোটি রুপি)-এর আয়কে ছাড়িয়ে গেছে। খবর এনডিটিভির।

তবে অষ্টম দিনে দর্শক উপস্থিতির হারে সামান্য পতন দেখা গেছে। গড় উপস্থিতি ছিল ২৫ দশমিক ৬ শতাংশ। সকালের এবং দুপুরের শোতে যথাক্রমে ১৩ দশমিক ৬৯ শতাংশ এবং ২৩ দশমিক ৫৮ শতাংশ উপস্থিতি রেকর্ড করা হয়েছে, যেখানে সন্ধ্যা এবং রাতের শোতে উপস্থিতি বেশি ছিল—যথাক্রমে ২৫ দশমিক ৩৯ শতাংশ এবং ৩৯ দশমিক ৭২ শতাংশ।

‘সায়ারা’ এখন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ (১৮৮ কোটি রুপি), ‘ভুল ভুলাইয়া ২’ (১৮৪ কোটি রুপি), ‘বাজিরাও মাস্তানি’ (১৮৪ কোটি রুপি), ‘রইস’ (১৬৪ কোটি রুপি) এবং ‘ব্যাং ব্যাং!’ (১৭৪ কোটি রুপি)-সহ বেশ কয়েকটি হাই প্রোফাইল চলচ্চিত্রের আয়কে ছাড়িয়ে গেছে।

এই সিনেমার প্রচারের জন্য অত ঢাকঢোল পেটায়নি যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) এবং মোহিত সুরি। তারা নবাগত আহান পাণ্ডে এবং আনিতকে মিডিয়ার স্পটলাইট থেকে দূরে রেখেছিলেন। এই কৌশল বেশ কাজে দিয়েছে, চলচ্চিত্রটি ঘিরে মানুষের কৌতূহল বেড়েছে।

জে.এস/

বলিউড বলিউড অভিনেতা আহান পাণ্ডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250