বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ভারতের গান শুনলেই আমি নাচতে শুরু করি : ইন্দোনেশীয় প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো বলেছেন, তার শরীরে ভারতীয় ডিএনএ আছে। তিনি বলেন, এটা সবাই জানে— যখন আমি ভারতীয় গান শুনি, তখনই নাচতে শুরু করি।

ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় তিনি এই মন্তব্য করেছেন। রোববার (২৬শে জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমটি বলছে, রোববার দিল্লিতে দেশটির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো। এর আগের দিন শনিবার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে তার সম্মানে ভোজসভার আয়োজন করেন ভারতীয় প্রেসিডেন্ট মুর্মু। আর সেখানেই এই মন্তব্য করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

ভোজসভায় সুবিয়ন্তো বলেন, “কয়েক সপ্তাহ আগে আমার জেনেটিক সিকোয়েন্সিং টেস্ট এবং আমার ডিএনএ টেস্ট করা হয়েছিল। তারা আমাকে বলেছিল—আমার (শরীরে) ভারতীয় ডিএনএ আছে। সবাই জানে আমি যখন ভারতীয় গান শুনি, নাচতে শুরু করি।”

আরো পড়ুন : কলম্বিয়ার ওপর নিষেধাজ্ঞা ও ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

এই কথা বলে সুবিয়ন্তোসহ সেখানে উপস্থিত সবাই হাসতে শুরু করেন। এসময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ডানদিকে ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় এবং প্রধান অতিথির বামে বসা ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি-ধনখড়ের পাশাপাশি ওই ভোজসভায় ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, সামরিক বাহিনীর কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

এস/ আই.কে.জে/

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250