বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪

#

ছবি : সুখবর

সারাদেশে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা ৷ রোববার (১১ই আগস্ট) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আরো পড়ুন : ইবির ডিন’স কমিটির সভায় পাঁচ সিদ্ধান্ত

এসময় তারা ছাত্র আন্দোলনে সকল নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করেন একদল শিক্ষার্থী। পরে উপস্থিত সকলেই সমস্বরে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। 

এ সময় উপস্থিত সমন্বয়ক ও শিক্ষার্থীরা বলেন, ‘আবু সাঈদ ও মুগ্ধসহ এই আন্দোলনে যতো জন নিহত হয়েছেন তাদের স্মরণে এই মোমবাতি প্রজ্জ্বলন। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। নতুন অন্তবর্তীকালীন সরকারের কাছে এ সকল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। 

আবির/এস/কেবি

ইবি ছাত্র আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250