বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

কোটা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

ছবি : সুখবর

কোটা সংস্কারের দাবিতে রোববার (৭ই জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ রাখেন। এতে কুষ্টিয়া ও ঝিনাইদহ অভিমুখে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরো পড়ুন : সর্বজনীন পেনশন দু’পক্ষই অনড়, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা

এর আগে ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর‌্যালের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে অবস্থান নেন তারা।

আবির/ এস/ আই.কে.জে/ 

ইবি শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250