বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইসিইউতে সেলিম খান, হাসপাতালে ছুটলেন সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। সোমবার (১৬ই ফেব্রুয়ারি) সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

বাবার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার ছেলে, বলিউড তারকা সালমান খান।

হাসপাতাল প্রাঙ্গণে তাকে উদ্বিগ্ন অবস্থায় দেখা গেছে। চিকিৎসকেরা সেলিম খানকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে শিল্পী মহলে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ দেখা দিয়েছে।

হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সেলিম খান এক প্রভাবশালী নাম। লেখক জাভেদ আখতার-এর সঙ্গে জুটি বেঁধে তিনি সত্তরের দশকে বলিউডে নতুন ধারা তৈরি করেন। তাদের যৌথভাবে লেখা শোলে, দিওয়ার এবং ত্রিশূল আজও ক্লাসিক হিসেবে বিবেচিত। এই জুটির হাত ধরেই হিন্দি সিনেমায় ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ইমেজের উত্থান ঘটে, যা পর্দায় জনপ্রিয় করে তোলেন অমিতাভ বচ্চন।

জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও লেখালেখি চালিয়ে যান সেলিম খান। দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখে বলিউডে স্থায়ী প্রভাব রেখে গেছেন তিনি।

ব্যক্তিজীবনে প্রথমে সালমা খানকে বিয়ে করেন সেলিম। তাদের চার সন্তান—সালমান, আরবাজ, সোহেল ও আলভিরা। পরে তিনি বিয়ে করেন অভিনেত্রী হেলেন-কে।

সম্প্রতি ৯০ বছর পূর্ণ করা এই বর্ষীয়ান লেখকের অসুস্থতার খবরে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।

জে.এস/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250