বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) থেকে সারাদেশে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে।

আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এ সভা হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ১৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা; রাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন।

এর আগে গতকাল মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আজ বুধবার থেকে রোজা শুরু হয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। বিশ্বের বেশ কিছু দেশের মুসলিমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখবেন।

রমজানের চাঁদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250