শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

গাজায় হামাসবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের কথা স্বীকার নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ৬ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে তার দেশ। গাজায় নতুন দফায় সামরিক হামলায় অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর তিনি এমন স্বীকারোক্তি দিয়েছেন। খবর আল জাজিরার।

গতকাল বৃহস্পতিবার (৫ই জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে সরকার গাজার অভ্যন্তরীণ প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘সক্রিয়’ করেছে।

এর আগে নেতানিয়াহু গাজায় এমন কৌশল প্রয়োগ করছেন বলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান অভিযোগ করেছিলেন।

নেতানিয়াহুর এ বিবৃতির মাধ্যমে ইসরায়েল সরকার প্রথমবারের মতো কিছু প্রভাবশালী গোত্রভিত্তিক সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীকে সমর্থন দেওয়ার কথা স্বীকার করল। ত্রাণকর্মীদের অভিযোগ, ইসরায়েলের অবরোধের কারণে পুরো গাজা যখন দুর্ভিক্ষের মুখে আছে তখন এ গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে এবং ট্রাক থেকে ত্রাণ চুরি করছে।

আমেরিকান বার্তা সংস্থা এপিকে উদ্ধৃত করে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, নেতানিয়াহু যে গোষ্ঠীগুলোর কথা বলছেন তার একটি তথাকথিত ‘পপুলার ফোর্সেস’। এ গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন ইয়াসের আবু শাবাব। তিনি রাফা এলাকার একজন স্থানীয় গোত্রপ্রধান।

এইচ.এস/

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250