শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

এবার দিলজিৎকে...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি শিল্পীদের বয়কটের দাবি ওঠে ভারতে। এবার পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করায় বয়কটের মুখে পড়েছেন গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সব স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে দিলজিতের গান সরিয়ে ফেলার পাশাপাশি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ভারতে ব্যান করার দাবি জানানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দিলজিৎকে ঘিরে বিতর্কের শুরু তার অভিনীত ‘সরদার জি থ্রি’ সিনেমার ট্রেলার মুক্তির পর। এ সিনেমায় আছেন হানিয়া আমিরসহ পাকিস্তানের একাধিক অভিনয়শিল্পী। এটা মেনে নিতে পারছেন না ভারতের মানুষ। কাশ্মীর হামলার পরেই শঙ্কা তৈরি হয়েছিল সরদার জি থ্রি মুক্তি নিয়ে। তাই ২৭শে জুন ভারতের বাইরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তাতে রক্ষা পাচ্ছেন না দিলজিৎ। এবার তাকেই বয়কটের ডাক দেওয়া হয়েছে।

দিলজিৎ দোসাঞ্জকে বয়কটের দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে দাবি করা হয়েছে, সব স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হোক দিলজিতের গান। এমনকি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ভারতে ব্যান করার দাবি জানানো হয়েছে।

বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250