শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

ফিলিস্তিনকে আগামী মাসে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা সত্ত্বেও আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। ক্যানবেরায় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মানবতার সেরা আশা। খবর আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল।

অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠার জন্য ‘সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার অংশ’। তবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেছে অস্ট্রেলিয়া। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, এই স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ‘হতাশার মধ্য থেকে আশা তৈরি করার সুযোগ পেয়েছে’।

অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের সাম্প্রতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইউরোপের এসব দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। নিউজিল্যান্ডও একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে বলে জানিয়েছে আল জাজিরা।

তবে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এই পদক্ষেপকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়ে দাবি করেছেন, এটি শান্তির পরিবর্তে যুদ্ধ বয়ে আনবে। অস্ট্রেলিয়ার বিরোধী দল ও জায়োনিস্ট ফেডারেশনও সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি হামাসকে উৎসাহিত করবে।

জে.এস/

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অ্যান্থনি আলবানিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250