সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে *** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

বাতিল হচ্ছে ট্রাম্পের অস্ত্রের লাইসেন্স

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ৭ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্ত্রের লাইসেন্স বাতিল করতে যাচ্ছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। সম্প্রতি এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী একটি গণমাধ্যম। 

গত মাসে ৩৪টি ফৌজদারি অপরাধে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় লাইসেন্স বাতিল করা হয়েছে। মার্কিন আইন অনুযায়ী, এই ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি নেই। 

ট্রাম্পের আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার যে অনুমতি ছিল , তা ২০২৩ এর এপ্রিলে ফৌজদারি অভিযোগ গঠনের পর স্থগিত করা হয়।

তিনি তিনটি নিবন্ধনকৃত পিস্তলের মালিক ছিলেন। দুইটি পিস্তল ২০২৩ এর ৩১শে মার্চ নিউইয়র্কের পুলিশ বিভাগের হাতে তুলে দেওয়া হয়। অপর অস্ত্রটি 'আইনি প্রক্রিয়া অনুসারে ফ্লোরিডায় স্থানান্তর' করা হয়।

আরো পড়ুন: মোদির শপথের দিন বিক্ষোভ করবে ভারতীয় কৃষকরা

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিউইয়র্ক পুলিশের আইন বিভাগ একটি তদন্ত প্রক্রিয়া পরিচালনা করবে, যার পর ‘খুব সম্ভবত ট্রাম্পের লাইসেন্স বাতিল করা হবে’।

তবে ট্রাম্প এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বন্দুক রাখার অনুমতি রয়েছে ট্রাম্পের।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট হিসেবে মার্কিন গোয়েন্দা বিভাগ ট্রাম্পের সুরক্ষায় ২৪ ঘণ্টা নিয়োজিত থাকে। তাই তার অস্ত্রের লাইসেন্স বাতিল হলেও তার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই।

সূত্র: সিএনএন 

এইচআ/ আই.কে.জে

ডোনাল্ড ট্রাম্প অস্ত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250