বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ার রাজধানী মস্কোতে পালানোর একটি বিকল্প পরিকল্পনা (প্ল্যান বি) প্রস্তুত রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা খামেনির প্রতি আনুগত্য হারায়, সেই পরিস্থিতিতে খামেনি তার ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্য ও সর্বোচ্চ ২০ জনের একটি ছোট দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কোতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছেন। এই দলে তার পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোজতবা খামেনিও রয়েছেন।

গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস আরও জানায়, খামেনি ও তার ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে তেহরান ছাড়ার একটি নির্দিষ্ট ‘এক্সিট রুট’ চিহ্নিত করেছেন। একই সঙ্গে তারা বিদেশে থাকা সম্পদ, সম্পত্তি এবং নগদ অর্থ জোগাড় করার উদ্যোগ নিয়েছেন, যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদে দেশত্যাগ করা সম্ভব হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর খামেনি শারীরিক ও মানসিকভাবে আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থার তৈরি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাকে ‘প্যারানয়েড’ বা অতিমাত্রায় সন্দেহপ্রবণ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই বৈশিষ্ট্যই তাকে সম্ভাব্য পালানোর পরিকল্পনা নিতে উদ্বুদ্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়, আদর্শগতভাবে খামেনি অত্যন্ত দৃঢ় হলেও বর্তমান পরিস্থিতি মূল্যায়নে তিনি যথেষ্ট বাস্তববাদী। দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত সমঝোতায় তিনি বিশ্বাস করেন এবং নিজেকে একজন দীর্ঘমেয়াদি চিন্তক হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনবিক্ষোভের প্রেক্ষাপটে এই প্রতিবেদন নতুন করে দেশটির ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

জে.এস/

আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250