সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৫

#

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই। আজ সোমবার (১৬ই জুন) ইরানের পার্লামেন্টে বক্তব্য দেন দেশটির প্রেসিডেন্ট। চারদিন ধরে ইরানজুড়ে ইসরায়েলের চলমান হামলার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। খবর ইরনার।

মাসউদ পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা মারধর, হত্যা ও হামলার মধ্য দিয়ে আমাদের এবং আমাদের জাতিকে শেষ করতে পারবে না। কেননা, একজন বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে আরও শত শত বীর তা তুলে নেবেন। তারা এ কাপুরুষদের নিষ্ঠুরতা, অবিচার, অপরাধ আর বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।’

ইরানিরা ‘আগ্রাসনকারী’ নন মন্তব্য করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমাদের ওপর যে আগ্রাসন শুরু হয়েছে, তার বিরুদ্ধে ইরানের জনগণের হাতে হাত ধরে শক্তভাবে দাঁড়াতে হবে।’ পারমাণবিক কর্মসূচি নিয়ে তার সরকার আমেরিকার সঙ্গে আলোচনা করছে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট।

ইসরায়েল গত শুক্রবার (১৩ই জুন) ভোর রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করে। জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। ইরানের হামলায় ইসরায়েলের ১৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের নিহত হয়েছেন ২২৪ জন। পাল্টাপাল্টি এ হামলা চলছে।

এইচ.এস/

মাসউদ পেজেশকিয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250