বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন?

সাত মাসে ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৯ পূর্বাহ্ন, ১০ই জুলাই ২০২৫

#

বুধবার (৯ই জুলাই) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘চীন-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা’ শীর্ষক সেমিনারে চীনা রাষ্ট্রদূত, বিডা চেয়ারম্যানসহ অতিথিরা। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার গঠনের পর চীনের সঙ্গে কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার করেছে সরকার। চীনা বিনিয়োগের গতিও বাড়ছে দিন দিন। এরই ধারাবাহিকতায় সাত মাসে ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ।

বুধবার (৯ই জুলাই) ঢাকায় হোটেল ওয়েস্টিনে এক সেমিনারে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চায়নিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিএইবি) চীন–বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চীনের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি, বন্দরসহ বিভিন্ন খাতে চ্যালেঞ্জ রয়েছে। এগুলো বিবেচনায় নিয়ে চীনা কোম্পানিগুলো এখানে আরও বিনিয়োগ করতে চায়। বাংলাদেশ এখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সামনে পথ চলতে অনেক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হবে। এমন পরিস্থিতিতে চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের পাশে থাকবে।

রাষ্ট্রদূত মনে করেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও অনুকূল হলে চীনের প্রতিষ্ঠানগুলো আরও ব্যাপক ভূমিকা রাখতে পারবে। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর নতুন যাত্রায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কও অনন্য উচ্চতায় যেতে চায় বলে জানিয়েছেন ইয়াও ওয়েন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, চীনসহ যে কোনো দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে বিডা সহযোগিতা করবে। বিনিয়োগ বাড়াতে চীনে বিডার একটি অফিস খোলা হবে। বাংলাদেশে চায়না টাউন নেই—এমনটা উল্লেখ করে আশিক চৌধুরী বলেন, এখানে একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে।

চীনা রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250