বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

চাকরি ছাড়লেন ৪ এএসপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বয়স শেষ না হতেই বিসিএস পুলিশ ক্যাডারের ৪০তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি ছেড়েছেন। তারা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীতে প্রশিক্ষণরত আছেন।

গত ১৬ই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে এতে চার কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি।

 প্রজ্ঞাপনটি মঙ্গলবার (২১শে মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আরো পড়ুন: সেই বাড়িটি ঘিরে রেখেছে কলকাতা পুলিশ

ওই চার এএসপি হলেন- মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম। গত ২৭শে এপ্রিল তাদেরকে অব্যাহতি দেয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, চার পুলিশ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো।

এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম শ্রেণির ৫৭ কর্মকর্তা চাকরি ছাড়েন। মূলত বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) অন্য চাকরিতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে এসব কর্মকর্তা চাকরি ছাড়েন বলে জানা গেছে।

এসি/

চাকরি এএসপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250