বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ফিলিপাইনের ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া রিজার্ভের একটি অংশ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। সিআইডি জানিয়েছে, আদালতের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া প্রায় ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে তারা।

আজ রোববার (২১শে সেপ্টেম্বর) সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে।

সিআইডির এ কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের আদালত নির্দেশ দিয়েছেন। পরবর্তী কর্মপন্থা কী হবে সে বিষয়ে সেটি নির্ধারণ করার জন্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন।’

২০১৬ সালের ৫ই ফেব্রুয়ারি আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। পরে এর একটি বড় অংশ ফিলিপাইনের ক্যাসিনো খাতে পাচার হয়ে যায়।

জে.এস/

বাংলাদেশ ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250