বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

চট্টগ্রাম বন্দরে বাড়ছে ৩০ শতাংশ ট্যারিফ, জানালেন নৌ উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে গড়ে ৩০ শতাংশ ট্যারিফ বা শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৫শে জুলাই) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ১৯৮৬ সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হচ্ছে। প্রায় ৩৮ বছর পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবশ্যই একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে এ সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। আন্তমন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই ট্যারিফ বাড়ানো হয়েছে। এতে রাজস্ব আয় বাড়বে, তবে আমদানি-রপ্তানিতে খরচ বাড়বে ব্যবসায়ীদের।

সাখাওয়াত জানান, সরকার চায় চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে। এই বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে হলে বিদেশি অপারেটরকে পরিচালনার ভার দিতে হবে। তবে বন্দরের সার্বিক কার্যক্রম ও নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে। এ নিয়ে অপপ্রচার না ছড়াতে সবাইকে পরামর্শ দেন তিনি।

এম সাখাওয়াত হোসেন উপদেষ্টা এম সাখাওয়াত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250