রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

এস আলমের টাকা শুধু শেখ হাসিনা নন, অনেক দলের নেতা খাচ্ছেন: আসাদুজ্জামান ফুয়াদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৩ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খান না, দেশের অনেক রাজনৈতিক দলের নেতা ওই টাকায় ব্যবসা করছেন, খাচ্ছেন। ওই টাকায় বিদেশে তাদের ছেলেমেয়েদের পড়াচ্ছেন।’

শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহরের শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জেলা এবি পার্টির আয়োজনে জুলাই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, কারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান, কারা জাতীয় পার্টিকে আনতে চান, কারা এস আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান এবং ১ হাজার ৪০০ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে চান, সেই গাদ্দারদের চিনতে হবে। তারা বাংলাদেশের মানুষ নন।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোনো আপস হবে না। দিল্লির আধিপত্য প্রশ্নে কোনো আপস হবে না। তা কংগ্রেসের নামে আসুক, বিজেপির নামে আসুক, গান্ধী পরিবারের নামে আসুক কিংবা নরেন্দ্র মোদির নামে আসুক—এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থে আমরা কোনো ছাড় দেব না।’

জে.এস/

এবি পার্টি আসাদুজ্জামান ফুয়াদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250