রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

আনিসুলের জাতীয় পার্টি ও জেপি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩০ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন দুই জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এই দুই দলের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক জোট গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জোটের আনুষ্ঠানিক যাত্রা হতে পারে।

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমরা একটা বৃহত্তর জোট গঠনের লক্ষ্যে কাজ করছি। এর বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না।’ খবর প্রথম আলোর।

নতুন এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামি মূল্যবোধসহ সব ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের কার্যক্রম চলছে।

তবে কোন দলগুলোকে নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি এখনো স্পষ্ট নয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর তাদের নেতৃত্বাধীন মহাজোট ১৪ দলের শরিক দলগুলো নিষ্ক্রিয় রয়েছে। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত দলগুলোর কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর জাতীয় পার্টির (জাপা) রাজনৈতিক কর্মসূচিতেও দলটিকে নানা ধরনের বাধা, প্রতিবন্ধকতার মুখে পড়তে দেখা গেছে। এমন অবস্থায় আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টি ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ ও নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগের খবর প্রকাশ পেল।

জাতীয় পার্টির (একাংশ) নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক বলেন, ‘সমমনা বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে একটি জোট গঠনের ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে ঘরোয়া আলোচনা করছি। আশা করি শিগগির আনুষ্ঠানিকভাবে আমরা নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটাতে পারব।’ 

আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে বলে জানান দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

অবশ্য নতুন রাজনৈতিক উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত বছরের ৫ই আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মপ্রকাশ করা কয়েকটি দল এই জোটে থাকতে পারে। এ ছাড়া গত ৯ই আগস্ট ঢাকার গুলশানে অনুষ্ঠিত জাতীয় পার্টির কাউন্সিলে সংহতি প্রকাশ করতে আসা কয়েকটি দলও এতে যুক্ত হতে পারে।

আনিসুল ইসলাম মাহমুদ আনোয়ার হোসেন মঞ্জু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250