বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

সাবেক পররাষ্ট্রসচিব শহীদুল হকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাবেক পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে। গত রোববার (১৭ই আগস্ট) থেকে এই অনুসন্ধান কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। দুদক সূত্রে জানা গেছে, উপপরিচালক সোহানুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, দায়িত্বে থাকাকালে শহীদুল হক ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থের অপচয় করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী চুক্তি সম্পাদন’, ‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘বিদেশে অর্থ পাচারের’ অভিযোগ রয়েছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে অনুসন্ধান শুরু করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হচ্ছে।

১৯৮৬ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন শহীদুল হক। ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ১১ বছর তিনি বিশেষ ছুটিতে থেকে মন্ত্রণালয়ের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের জানুয়ারিতে তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি জেনেভায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ‘আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারত্ব’ শাখার পরিচালক ছিলেন।

জে.এস/

পররাষ্ট্রসচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250