বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

নির্বাচন কবে হবে, ঠিক করবে জনগণ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪

#

জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা দেশের জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (৩০শে সেপ্টেম্বর) ড. মুহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের বলেন, কত দিন পরে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, ১৬ মাস না ১৮ মাস, এটা ঠিক করবে দেশের জনগণ।

রাষ্ট্র সংস্কার কার্যক্রমের জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে উল্লেখ্য করে শফিকুল আলম বলেন, প্রাথমিকভাবে এসব কমিটি কাজও শুরু করেছে। আগামী ১লা অক্টোবর থেকে এসব কমিটির কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগে আলোচনায় বসা দরকার। কারণ রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের স্টেকহোল্ডার।

ওআ/কেবি

প্রেস সচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250