বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

খুব শিগগিরই আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ১লা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে আমেরিকার খুব শিগগিরই বাণিজ্যচুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া পাকিস্তানের একজন প্রতিনিধি আগামী সপ্তাহে আলোচনা করতে ওয়াশিংটন সফরে আসছেন বলেও তিনি জানিয়েছেন। খবর ইকোনমিক টাইমসের।

গত শুক্রবার (৩০শে মে) বিামানঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে গণমাধ্যমকে ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে পাকিস্তানের প্রতিনিধি আমেরিকায় আসছেন। ভারতের সঙ্গেও আমাদের চুক্তি শিগগিরই হলো বলে।’ 

তবে ট্রাম্প ভারত ও পাকিস্তানের উদ্দেশে বলেন, ‘যদি তারা যুদ্ধে লিপ্ত হয়, তাহলে কারও সঙ্গেই আমার চুক্তির আগ্রহ থাকবে না।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা যখন বাণিজ্য নিয়ে কথা বলি, তখন এটাও বলি, যারা একে অপরকে গুলি করছে ও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, তাদের সঙ্গে তো আর বাণিজ্য করা যায় না…তারা এটা বুঝেছে এবং রাজি হয়েছে—তাই সব থেমে গেছে।’

গত ২২শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালালে দেশ দুটির মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ওই পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আগে আমেরিকার হস্তক্ষেপে উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়।

ট্রাম্প শুক্রবার গণমাধ্যমকে আরও বলেন, ‘আমার মতে, সবচেয়ে গর্বের যে চুক্তি তা হলো—আমরা ভারত ও পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করেছি এবং বাণিজ্যের মাধ্যমে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকাতে পেরেছি, গুলির বদলে। সাধারণত এটা হয় গুলি দিয়ে, আমরা করেছি বাণিজ্য দিয়ে। এ নিয়ে আমরা খুবই গর্বিত। কেউ এ বিষয়ে কথা বলে না। অথচ তখন পাকিস্তান ও ভারতের মধ্যে ভয়ংকর যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। আর এখন দেখুন, তারা মোটামুটি ভালোই আছে।’

এদিকে তিন ধাপে ভারত ও আমেরিকার চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দুই দেশের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। আগামী জুলাই মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক কার্যকর হওয়ার সময় অন্তর্বর্তী চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরএইচ/

বাণিজ্য চুক্তি প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও আমেরিকা পাকিস্তান-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250