বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

দিদারুল-মোস্তাফিজের নেতৃত্বে ইবি রোটার‍্যাক্ট ক্লাব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সুখবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের রোটার‌্যাক্ট ক্লাবের ২০২৪-২৫ রোটাবর্ষের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের রোটা. দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের রোটা. মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭ই ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রোটা. মোজাহিদুল ইসলাম মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এছাড়াও পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

আরো পড়ুন : পাঁচ হাজার টাকা পাবে স্কুলশিক্ষার্থীরা

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মন্ডল ও প্রফেসর ড. গফুর গাজী। এছাড়াও নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন রোটা. এস এ এইচ ওয়ালিউল্লাহ এবং রোটা. টি এইচ জাইম।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সালে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন এই সংগঠনটি।

আবির/ এস/ আই. কে. জে/ 

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250