শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে দান করা একটি ডিম নিলামে বিক্রি হলো ২ লাখ ২৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

মসজিদ নির্মাণে একটি ডিম দান করেছিলেন এক ব্যক্তি। পরে সেই ডিম নিলামে তুলে পাওয়া গেল রেকর্ড পরিমাণ দাম। মিলেছে ২ লাখেরও বেশি আর্থিক মূল্য। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে।

রোববার (১৪ই এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।  

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের একটি গ্রামে মসজিদ নির্মাণের জন্য এক দরিদ্র ব্যক্তির দান করা একটি ডিম নিলামে তোলার পর ২ লাখ রুপিরও বেশি অর্থ উঠেছে।

আপেলের শহর বলে পরিচিত সোপোরের গ্রামবাসীরা মালপোরা গ্রামের মসজিদ নির্মাণের জন্য সম্প্রতি অনুদান সংগ্রহ শুরু করেন। পরে একজন দরিদ্র ব্যক্তি নির্মিত হতে যাওয়া মসজিদের জন্য একটি ডিম দান করেন।

মসজিদ কমিটি অন্যান্য অনুদানের মতো ডিমটি নেয় এবং পরে এটিকে নিলামে তোলা হয়। দরিদ্র এক ব্যক্তি করা বিনীত এই দান গ্রামবাসীদের কাছে একটি প্রধান আকর্ষণ হয়ে ওঠে।

মূলত নিলামের সময় ডিমটি অনেক মানুষের হাত ঘুরেছে। প্রতিবার নিলামের পরে এক একজন ক্রেতা আরও অর্থ সংগ্রহ করতে আবারও নিলামের জন্য এটিকে ফেরত দেয়। আর এতেই একে একে ওঠে ২ লাখেরও বেশি রুপি।

মসজিদ কমিটির একজন সদস্য বলেন, ‘আমরা এই ডিমের নিলাম সম্পন্ন করেছি এবং এই ডিমটি ২ লাখ ২৬ হাজার রুপি সংগ্রহ করেছে।’

সূত্র: এনডিটিভি 

এইচআ/ 


ডিম নিলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250