বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

কমেছে সবজির দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদের ছুটির পরে সাপ্তাহিক বাজারে মানুষের আনাগোনা অন্যান্য সময়ের তুলনায় কিছুটা কম। যার প্রভাব পড়েছে সবজি বাজারে। গত সপ্তাহের তুলনায় খুচরা বাজারে কিছুটা কম দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। 

শুক্রবার (১৯শে এপ্রিল) সকালে রাজধানীর খিলগাঁও কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এই চিত্র। 

বাজারে মটরশুঁটি ৮০-৯০ টাকা, গোল আলু ৩০ টাকা, টমেটো ৩০-৪০ টাকা, গোল বেগুন ৬৫ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা, করলা (বড়)-৬০ টাকা, করলা (ছোট) ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা পেঁপে ৪০-৫০ টাকা।

এদিকে শসা ৫০-৬০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া, লাউ আকারভেদে ৫০ টাকা এবং ফুলকপি-পাতাকপি ৩৫-৪০ টাকায় প্রতি পিস বিক্রি হচ্ছে।

আরো পড়ুন: কমলো সয়াবিন তেলের দাম

কাঁচাবাজারের সবজি বিক্রেতা নাহিদ হাসান গণমাধ্যমকে বলেন, ঈদের ছুটি শেষ হলেও এখন সব মানুষ ঢাকায় ফেরেনি। আবার যারা ঢাকায় এসেছে তারাও আসার সময় গ্রাম থেকে সবজি ও ফলমূল নিয়ে আসে সাধারণত। যার কারণে বাজারে ক্রেতার সংখ্যাও কম। সবজির চাহিদা কম থাকায় কমেছে দামও। গত সপ্তাহের তুলনায় শুক্রবার প্রতিটি সবজিরই ১০ থেকে ২০ টাকা দাম কমেছে।

ঈদের পরে প্রথম মাছ কিনতে এসেছেন সাব্বির আহমেদ। তিনি গণমাধ্যমকে বলেন, ঈদের সময় বাড়ি থেকে আসার সময় কিছু মাছ-সবজি নিয়ে এসেছিলাম। সেগুলো গত ২-৩ দিন খেয়েছি। এখনও কিছু আছে।  তিনি আরও বলেন, বাজারে সবজির দাম কিছুটা কমেছে। 

এইচআ/ 

রাজধানী সবজির দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250