শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

টানা ছয়দিন পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৬শে জুলাই) রাত পৌনে ৯ টার দিকে ‘এম ভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশে বরিশাল নদীবন্দর ত্যাগ করে।

কারফিউ’র কারণে যাত্রী না থাকায় ২০শে জুলাই সকাল থেকে বরিশাল-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এরপর কারফিউ শিথিল হলে টানা ৬ দিন পরে শুক্রবার রাতে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

তিনি জানান, শুক্রবার রাতে বরিশাল থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে এম ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি রওনা দেয়। পাশাপাশি ঝালকাঠি থেকে এমভি সুন্দরবন-১২ নামের আরও একটি লঞ্চ রাতে বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে চাঁদুপর হয়ে ঢাকার  উদ্দেশে  রওনা দিয়েছে।

এম ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ গণমাধ্যমকে জানান, একটি লঞ্চ থাকায় যাত্রীর চাপ কিছুটা বেশি। তবে সবাইকে নিয়ে নিরাপদে যথাসময়ে ঢাকায় পৌঁছাবেন বলে জানান তিনি।

এদিকে লঞ্চ চালু হওয়ায় খুশি যাত্রীরা। তারা গণমাধ্যমকে জানিয়েছেন সড়ক পথের চেয়ে নিরাপদে লঞ্চে চেপে ঢাকায় যাওয়াটা আরামদায়কও বটে। সেইসঙ্গে বাসের থেকে লঞ্চের ডেকের ভাড়াও কম।

এসি/কেবি


লঞ্চ চলাচল ঢাকা-বরিশাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250