সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’

ইসির তালিকায় ‘শাপলা’ নেই, বিকল্প প্রতীক নিতে হবে এনসিপিকে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাচ্ছে না। নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে তাদের বিকল্প প্রতীক নিতে হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। সেই তালিকায় শাপলা প্রতীক নেই।

এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল শাপলা প্রতীক চাওয়ার পর থেকে এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। এনসিপি নেতা-কর্মীরা শাপলাকে প্রতীকের দাবিতে প্রচার চালিয়েছেন। এর বাইরে কলম ও মোবাইল ফোনকে বিকল্প হিসেবে রাখলেও তাদের মূল আগ্রহ শাপলা প্রতীকেই।

অনেকে দাবি করছেন, বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা। সেটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না।

এনসিপি বলছে, তারা বাংলাদেশের জাতীয় প্রতীক নয়, জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে চেয়েছে। তাদের যুক্তি— বাংলাদেশের নদী, প্রকৃতি ও জলাশয়ের সাথেই জড়িয়ে আছে শাপলা। যে কারণে রাজনীতিতেও এর প্রতিফলন থাকুক, এটা তারা চান। এ কারণেই দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপিসহ নতুন আরও প্রায় দেড়শ রাজনৈতিক দল ইসিতে আবেদন করেছে নিবন্ধনের জন্য।

এনসিপি শাপলা প্রতীক চেয়ে আবেদনের তিন দিন আগে নাগরিক ঐক্য তাদের দলীয় প্রতীক কেটলি পরিবর্তন করে শাপলাকে প্রতীক হিসেবে চেয়ে আবেদন করে। তবে সেই আবেদনে সাড়া দেয়নি ইসি।

গত জুনের শেষ নাগাদ নির্বাচন কমিশন সূত্র জানিয়েছিল, ১১৫টি রাজনৈতিক দলের জন্য নতুন প্রতীক নিয়ে খসড়া তালিকা তৈরি করা হয়েছে। সেখানে শাপলাও যুক্ত করা হয়েছে।

আজ ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানালেন, আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসা তালিকায় শাপলা প্রতীক নেই।

জে.এস/

নির্বাচন কমিশন এনসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250