বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

মেট্রোরেলের টিকিটে যুক্ত হলো ১৫ শতাংশ ভ্যাট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন অর্থবছরে (২০২৪-২৫) মেট্রোরেলের টিকিটের দামে বসানো হয়েছে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট)। ফলে বাড়তি ভাড়া দিয়ে এখন থেকে মেট্রোরেলে চলাচল করতে হচ্ছে রাজধানীবাসীকে।

সোমবার (১লা জুলাই) সকালে মেট্রোরেলের প্রথম ট্রিপ থেকে কার্যকর হয়েছে এ মূল্য সংযোজন কর।

২০২২ সালের ২৮শে ডিসেম্বর থেকে মেট্রোরেল চালুর পর থেকে ভ্যাট মওকুফ ছিল টিকিটের দামে। রোববার (৩০শে জুন) এই মেয়াদ শেষ হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর পাঠানো এক চিঠিতে দাম বৃদ্ধির কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, ডিএমটিসিএল ভ্যাট অব্যাহতির সময়সীমা বাড়ানোর আবেদন করলেও এনবিআরের পর্যালোচনায় দেখা যায়, রূপকল্প ২০৪১ অনুযায়ী দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলমান। এই কার্যক্রমগুলোর জন্য যথেষ্ট পরিমাণে তহবিল প্রয়োজন, যার প্রাথমিক উৎস প্রত্যক্ষ এবং পরোক্ষ কর।

আরো পড়ুন: বরাদ্দের চেয়ে কম খরচে পদ্মা সেতু প্রকল্প সমাপ্ত

চিঠিতে আরো বলা হয়, দেশীয় শিল্পের বিকাশ, বিকল্প পণ্য আমদানি সক্ষমতা বাড়ানো এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের জন্য পর্যায়ক্রমে কর অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ব্যাপক উন্নয়ন প্রচেষ্টা টেকসই করতে এবং কর-জিডিপি অনুপাত বাড়াতে সরকারকে ধীরে ধীরে এসব সুবিধা প্রত্যাহার করতে হবে। তারই অংশ হিসেবে মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হচ্ছে।

নতুন অর্থবছরে মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপ হলেও ছাড় পাবেন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা। মেট্রোরেলের ভাড়ায় তারা ১০ থেকে ১৫ শতাংশ ছাড় পাবেন বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। এছাড়া মুক্তিযোদ্ধা ও তিন ফুটের কম উচ্চতার শিশুরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন মেট্রোরেলে।

এসি/

টিকিট মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250