বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

অড সিগনেচার ব্যান্ডের প্রত্যাবর্তন কনসার্টের নতুন তারিখ ঘোষণা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

১লা আগস্ট রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে (কেআইবি) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অড সিগনেচার ব্যান্ডের প্রত্যাবর্তন কনসার্ট ‘অড সিগনেচার: দ্য কামব্যাক’। কিন্তু ওন্ড ব্যান্ডের ভোকাল ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুলের মৃত্যুতে তা স্থগিত করা হয়। নতুন করে আয়োজনের জন্য ১৪ই আগস্ট তারিখ ঠিক করেছে ব্যান্ডটি।

অড সিগনেচারের কি-বোর্ডিস্ট ও ভোকাল অমিতাভ গণমাধ্যমে বলেন, ‘গত ২৭শে জুলাই আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের শোতে সাউন্ডের দায়িত্বে ছিলেন রাতুল ভাই এবং সেই শোতে রাতুল ভাই থাকবেন না, এটা মেনে নেওয়া আমাদের পক্ষে ছিল অসম্ভব। আমরা চাই না ফিরে আসার আনন্দটা মৃত্যুর পাশাপাশি হোক। নিজেদের একটু সময় দিচ্ছি গুছিয়ে নিতে, আর তাই ফিরছি ১৪ই আগস্ট।’

অমিতাভ জানান, বর্তমানে ব্যান্ডের লাইনআপে যে পরিবর্তন এসেছে, সেটার ঘোষণা আসবে এ কনসার্টে। পাশাপাশি জানাবেন নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার খবরও।

২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার। এবার কনসার্ট দিয়ে নতুন করে কার্যক্রমে যাচ্ছে দলটি।

জে.এস/

ব্যান্ডদল অড সিগনেচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250