শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

সাংবাদিককে পিটিয়ে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান সম্প্রতি স্মরণ করলেন তার ক্যারিয়ারের শুরুর দিকের এক ঘটনা! যখন এক সাংবাদিককে কেন্দ্র করে ঘটনার জেরে তাকে গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছিল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ঘটনার শুরু একটি ভুয়া খবর থেকে। ক্যারিয়ারের প্রথম দিকে শাহরুখকে নিয়ে অনেক ভুয়া ও অতিরঞ্জিত খবর ছাপা হত। এর কারণ, বলিউডে তিনি ছিলেন আউটসাইডার! একবার এক ম্যাগাজিনে সহ-অভিনেত্রীর সঙ্গে ‘গোপন সম্পর্ক’ বিষয়ক মিথ্যা খবর প্রকাশ হয়। সদ্য বিয়ে করা শাহরুখ এই খবরকে অত্যন্ত অপমানজনক মনে করেন।

তিনি সরাসরি সেই সাংবাদিককে ফোন করে প্রশ্ন করেন, কেন এমন লেখা হলো। সাংবাদিক হাসতে হাসতে বলেন, 'এটা তো মজা।' কিন্তু শাহরুখ রেগে গিয়ে জবাব দেন, 'এটা মোটেও মজার নয়।'

পরে তিনি সরাসরি ম্যাগাজিনের অফিসে চলে যান। নিজের ভাষায় শাহরুখ বলেন, 'আমি গিয়ে মারধর করি, খুব বাজে ব্যবহার করি। তখন তো আমি দিল্লির ছেলে, এসব কাজ করাটাই স্বাভাবিক মনে হতো।' এমনকি তিনি একটি চাকু হাতে নিয়ে ভয় দেখিয়েছিলেন বলেও জানান।

ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যার পর আটকানোয় সেদিন তিনি জামিন পাননি এবং রাতটা জেলেই কাটাতে হয়। শাহরুখ জানান, তখন ফোন করার সুযোগ পেয়ে তিনি আইনজীবী বা পরিবারকে না ডেকে, উল্টো সেই সাংবাদিককেই ফোন করে হুমকি দেন।

পরে অভিনেতা নানা পাটেকর এগিয়ে এসে শাহরুখকে জামিনে মুক্ত করান। শাহরুখ মজার ছলে বলেন, 'সেদিন বুঝেছিলাম আমি আসলেই হিন্দি ছবির নায়ক হওয়ার মতো।'

তবে এই সময়ে এসে শাহরুখ স্বীকার করেন, তখনকার আচরণ ছিল অপরিণত, এবং সময়ের সঙ্গে তিনি অনেক বদলে গেছেন। এ ছাড়া প্রবীণ সাংবাদিক পূজা সামন্তও স্মরণ করেছেন যে, প্রথমদিকে শাহরুখ গণমাধ্যমের নেতিবাচক সংবাদে ক্ষুব্ধ থাকতেন এবং সম্পাদকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তেন।

শাহরুখ খান বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250