বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

পুতিনের সংবাদ সম্মেলনে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে, সমুদ্রসৈকতের নরম বালুতে হাঁটু গেড়ে বা প্রিয় কোনো রেস্তোরাঁর নিরিবিলি কোণে—প্রিয় মানুষটিকে বিয়ের প্রস্তাব দিতে আমরা মনে মনে এমন একটি স্থানের বা দৃশ্যের কল্পনা করি। কিন্তু রাশিয়ার এক সাংবাদিক এ সবকিছুর মধ্যে যাননি; বরং তিনি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে বেছে নিয়েছেন একেবারেই ভিন্ন একটি মঞ্চ। সূত্র: এএফপি। 

ওই তরুণ সাংবাদিক প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে বেছে নেন ‘পুতিনস টিভি ম্যারাথন’কে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবছর নিয়ম করে টেলিভিশনে একটি বার্ষিক ভাষণ দেন। এটি তার বছরের শেষ ভাষণ হয়, যা দেশজুড়ে টেলিভিশনে সম্প্রচার করা হয়। কয়েক ঘণ্টা ধরে এই সংবাদ সম্মেলন চলে, এ কারণে এটির নাম ‘পুতিনস টিভি ম্যারাথন’।

পুতিনের ভাষণ তখন মাঝপথে। ইউক্রেন যুদ্ধ ও নিজের পররাষ্ট্রনীতি নিয়ে প্রেসিডেন্ট যখন দৃঢ় কণ্ঠে বক্তব্য দিচ্ছেন, ঠিক তখনই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। স্থানীয় সাংবাদিক কিরিল বাজানভ লাল বো টাই পরে হাজির হন, হাতে একটি পোস্টার, তাতে লেখা, ‘আমি বিয়ে করতে চাই।’

রাশিয়ার দীর্ঘদিনের শাসক পুতিনের নজর কাড়তে বাজানভের খুব বেশি সময় লাগেনি। পুতিন তাকে কথা বলার সুযোগ দেন। মাইক্রোফোন হাতে নিয়েই এই সাংবাদিক বলে ওঠেন, ‘আমি জানি, আমার বান্ধবীও এখন এই সংবাদ সম্মেলন দেখছেন। ওলেচকা, আমাকে বিয়ে করবে?’

বাজানভের এই কথার সঙ্গে সঙ্গেই হলভর্তি সাংবাদিকেরা হাততালি দিয়ে ওঠেন।

বাজানভ অবশ্য ব্যক্তিগত আবেগ প্রকাশের মধ্যেই থেমে থাকেননি। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তিনি রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া নিয়েও প্রশ্ন করেন।

তবে বিয়ের প্রস্তাবের উত্তর পেতে তাকে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। অবশ্য শেষমেশ অনুষ্ঠান সঞ্চালকেরা তাকে সুখবরই দেন। প্রেসিডেন্ট পুতিন নিজের বক্তব্য থামিয়ে বলেন, ওলেচকা ‘হ্যাঁ’ বলেছেন। আবারও হলজুড়ে উচ্ছ্বাস আর করতালির ঝড় ওঠে। পুতিনকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়।

পুতিন বিয়ের আমন্ত্রণে সাড়া না দিলেও মজা করে বলেন, নতুন দম্পতির জন্য তহবিল তোলার ব্যবস্থা করা যেতেই পারে। পুতিন বলে ওঠেন, ‘একজন পুরুষকে তো পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হয়। চলুন, অন্তত বিয়ের খরচ জোগাড় করা যাক।’

জে.এস/

সংবাদ সম্মেলন ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250