বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

মাঝরাতে ধোনির জন্মদিনে কেক খেতে হাজির সালমান খান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

৪৩ বছরে পা দিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর তার এই বিশেষ দিনটিকে আরও মধুর করতে হাজির হলেন বলিউডের ভাইজান সালমান খান।

একজন বলিউডের ‘দাবাং’ খান, অন্যজন বাইশ গজের ‘ধোনি’। জন্মদিন মিলিয়ে দিল বলিউড আর ক্রিকেটের দুই সুপারস্টারকে। রোববার (৭ই জুলাই) জীবনের নতুন বছরে পা রাখলেন মহেন্দ্র সিং ধোনি।

জন্মদিনে কাটা হল কেক। সেই কেক তিনি প্রথমে খাইয়ে দেন স্ত্রীকে এরপর ভাইজানকে। সালমান খান ইনস্টাগ্রামে নিজের এবং ধোনির একটি ছবি শেয়ার করেছেন, যেখানে ধোনিকে কেক কাটতে দেখা গেছে। ক্যাপশনে সালমান লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে কাপ্তান সাহেব!’

আর যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে সালমান খান এবং সাক্ষী ধোনির পাশে দাঁড়িয়ে তারকা ক্রিকেটারকে কেক কাটতে দেখা গেছে। সাক্ষীকে তো আবার ধোনির পা ছুঁয়ে প্রণাম করছে, আবার ধোনি মজা করে আশীর্বাদও করেছেন। 

আরো পড়ুন : 'টাইটানিক' সিনেমার মাঝেই বেঁচে থাকবেন প্রযোজক জন ল্যান্ডাউ

সুদূর জিম্বাবুয়ে থেকে ভিডিও কলে মাহিকে শুভেচ্ছা জানান রুতুরাজ গায়কোয়াড়ও। সেখানে মুকেশ কুমার এবং তুষার পান্ডেরাও উপস্থিত ছিল। তারাও ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি।

ধোনির জন্মদিন চেন্নাই সুপার কিংস শিবিরের কাছেও অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। সিএসকে ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকদের পক্ষ থেকে এই বিশেষ দিনে নানা আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সারির মানুষই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ধোনি এখনও আইপিএল খেলছেন। তার অবসর নিয়ে জল্পনা চললেও, ধোনি নিজে মুখ খোলেননি। চেন্নাই কর্তৃপক্ষের আশা, ২০২৫ সালেও খেলবেন তিনি। তবে সবটাই নির্ভর করছে ধোনির ফিটনেসের উপর। তার হাঁটুর চোট নিয়ে ভুগছিলেন ধোনি। সেটা না কমলে আদৌ তিনি পরের বছর খেলবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

এস/ আই.কে.জে/

ধোনি সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250