শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এআইয়ের ‘অতি-বুদ্ধিমত্তা’ আসবে আরও দেরিতে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চূড়ান্ত বিকাশ কি শেষ পর্যন্ত মানবসভ্যতার জন্য কাল হয়ে দাঁড়াবে? এমন আশঙ্কার কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। এর জন্য সময়সীমাও বেঁধে দিয়েছিলেন শীর্ষ এআই বিশেষজ্ঞ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সাবেক কর্মী ড্যানিয়েল কোকোটাজলো।

কিন্তু তিনি এখন তার দেওয়া তত্ত্বের সময়সীমা সংশোধন করেছেন। তিনি বলছেন, এআই সিস্টেমগুলো স্বয়ংক্রিয়ভাবে কোডিং করা এবং এর মাধ্যমে নিজেদের আরও শক্তিশালী বা অতি-বুদ্ধিমান (সুপার ইন্টেলিজেন্স) হিসেবে গড়ে তোলার যে সক্ষমতা, তা অর্জন করতে তার প্রাথমিক পূর্বাভাসের চেয়ে বেশি সময় নেবে। তথ্যসূত্র: গার্ডিয়ান।

ড্যানিয়েল কোকোটাজলো গত এপ্রিলে ‘এআই ২০২৭’ শীর্ষক একটি সময়সীমা প্রকাশ করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন। সেই তত্ত্বে তিনি আশঙ্কা করেছিলেন যে অনিয়ন্ত্রিত এআই উন্নয়নের ফলে এমন এক ‘সুপার ইন্টেলিজেন্স’ তৈরি হবে, যা বিশ্বনেতাদের বোকা বানিয়ে শেষ পর্যন্ত মানবজাতির জন্য কাল হয়ে দাঁড়াবে। 

সাম্প্রতিক হালনাগাদ তথ্যে কোকোটাজলো ও তার সহ-লেখকেরা বলছেন, ২০২৭ সালের বদলে ২০৩০-এর দশকের শুরুর দিকে এটি ঘটার সম্ভাবনা বেশি। এই নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০৩৪ সালকে সুপার ইন্টেলিজেন্সের নতুন দিগন্ত হিসেবে ধরা হয়েছে।

কোকোটাজলোর এই পূর্বাভাস যেমন প্রশংসিত হয়েছে, তেমনি কঠোর সমালোচনার মুখেও পড়েছে। গত মে মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এ বিষয়ে কথা বলেন। এ ছাড়া নিউইয়র্ক ইউনিভার্সিটির নিউরোসায়েন্সের ইমেরিটাস অধ্যাপক গ্যারি মার্কাস এই তত্ত্বকে স্রেফ একটি ‘কাল্পনিক কাজ’ হিসেবে অভিহিত করেন।

মানুষের বুদ্ধিবৃত্তিক কাজের সমকক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ (এজিআই) কবে নাগাদ আসবে, তার সময়সীমা নির্ধারণ এখন এআই নিরাপত্তা নিয়ে কাজ করা গোষ্ঠীগুলোর কাছে একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে।

২০২২ সালে চ্যাটজিপিটি বাজারে আসার পর এই সময়সীমার পূর্বাভাস আরও ত্বরান্বিত হয়। অনেক বিশেষজ্ঞ ও কর্মকর্তা এখন ধারণা করছেন, আগামী কয়েক দশক বা এমনকি কয়েক বছরের মধ্যেই এজিআই দেখা যেতে পারে।

কোকোটাজলো এবং তার দল ২০২৭ সালকে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘পুরোপুরি স্বয়ংক্রিয় কোডিং’ সক্ষমতা অর্জনের বছর হিসেবে চিহ্নিত করেছিলেন। যদিও তারা একে কেবল একটি ‘সম্ভাব্য’ ধারণা হিসেবে উল্লেখ করেছিলেন। তবে এখন এজিআইয়ের দ্রুত আসার বিষয়ে সংশয় দেখা দিচ্ছে।

জে.এস/

এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250