বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

ষাটোর্ধ্ব অভিনেতাকে ‘গোপনে বিয়ে’ মাহিমার?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এক যুগ আগে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন মাহিমা চৌধুরী। বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে কনে সাজে নায়িকার ছবি, যা নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। তবে কি এবার নতুন করে সংসার পাতলেন মাহিমা? পরনে লাল টুকটুকে বেনারসি। সিঁথিতে সিঁদুর। সূত্র: বলিউড হাঙ্গামা।

কনে সাজে অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে ধরা দিয়ে অন্তর্জালে শোরগোল ফেলে দিলেন মাহিমা। বৃহস্পতিবার পাপারাজ্জিদের সামনে নবদম্পতি হিসেবে ধরা দেন তারা। লাজে রাঙা হলেও ক্যামেরার সামনে কনে সাজে কোনোরকম কুণ্ঠাবোধ করতে দেখা গেল না অভিনেত্রীকে।

বরং ষাটোর্ধ্ব সঞ্জয়ের হাত ধরে কখনো খুনসুঁটিতে মেতে উঠলেন আবার কখনো বা ছবিশিকারিদের শুভেচ্ছাবার্তায় আপ্লুত হয়ে ধন্যবাদ জানালেন মাহিমা। শুধু তাই নয়, উপস্থিত পাপারাজ্জিদের দিকে মিষ্টির বাক্স এগিয়ে দিয়ে অভিনেত্রী বলেন, 'আপনারা তো বিয়েতে আসতে পারলেন না, তাই এখন মিষ্টিমুখ করুন!'

এহেন ভিডিও ভাইরাল হতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে ৫২ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী? সেটাই এখন ‘টক অফ দ্য টাউন’! যদিও খানেক বাদেই জল্পনা সরিয়ে নিজেই সত্যি উন্মোচন করলেন মাহিমা।

তারা বিয়ে করেননি। ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ নামে একটি সিনেমায় জুটি বেঁধেছেন মাহিমা এবং সঞ্জয় মিশ্র। আর সিনেমার প্রচারের জন্যেই এমন পাবলিসিটি স্টান্ট দুই তারকার।

সিদ্ধান্ত রাজ পরিচালিত এই ছবির হাত ধরেই দীর্ঘ বিরতির পর বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন মাহিমা। এই ছবিতে তাকে দেখা যাবে সঞ্জয় মিশ্রর দ্বিতীয় স্ত্রীর ভূমিকায়। আর প্রত্যাবর্তনে চমক না দিলে হয়? সেই প্রেক্ষিতেই কনে সাজে সঞ্জয় মিশ্রর সঙ্গে ধরা দিয়ে শোরগোল ফেললেন মাহিমা।

জে.এস/

মাহিমা চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250