শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুম ঘুম ভাব দূর করতে যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কর্মজীবিদের অনেকেরই মাঝে মাঝে এমন হয় যে কিছুই ভালো লাগে না। একটু পর পর ঘুম পায়। অনেকের আবার দুপুরে খাওয়ার পরে ঘুমের জন্য কাজে মনোযোগ দিতে কষ্ট হয়। এই সমস্যার সমাধান কী হতে পারে? আসুন জেনে নিই, ঘুম ঘুম ভাব দূর করতে যা করণীয়-

৮ ঘণ্টা

প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমাতে হবে। রাতে ঘুম কম হলে তার প্রভাব আমাদের কর্মক্ষেত্রেও পড়ে। আর সারাদিন ঘুম ঘুম ভাব নিয়ে কাজ করতে কষ্ট হয়। এজন্য ঘুমের নির্দিষ্ট সময়ে বিছানায় যেতে হবে এবং একই সময়ে ওঠার অভ্যেস করতে হবে।

ব্যায়াম

শরীর দুর্বল হলে অফিসে ঘুম পেতে পারে। সুস্থ থাকতে নিয়মিত ৩০ থেকে ৪০ মিনিট ব্যায়াম করুন। অন্য কিছু করতে না চাইলে শুধু হাঁটুন।  

আরো পড়ুন : পুষ্টিতে ভরপুর বেল

বন্ধুত্ব

সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। কাজের ফাঁকে ফাঁকে সিট ছেড়ে উঠে গিয়ে সহকর্মীদের খোঁজ নিন কিছুক্ষণ আড্ডা দিন। ঝিমুনি এসে কাজের ক্ষতি করার সুযোগ পাবে না।

পানির ঝাপটা 

ঘুম ঘুম ভাব কাটাতে চোখে-মুখে পানির ঝাপটা দিন। বেশ কিছুক্ষণের জন্য ঘুম পালাবে।  

চা-কফি 

অফিসে এক কাপ গরম চা বা এক মগ কফি টনিকের কাজ করে। চা-কফি পানে ঘুম তো তাড়াবেই। সেই সঙ্গে আমাদের কাজ করার সময় আরও চাঙ্গা করে তোলে।  

শুকনো খেজুর

মরুভূমি অঞ্চলের মানুষ শুকনো খেজুর খেয়ে উত্তপ্ত পথে চলার শক্তি পায়। আমরাও এই খেজুর খেয়ে শরীরে দীর্ঘ সময় কাজ করার শক্তি পেতে পারি।  

এছাড়াও 

টানা এক জায়গায় বসে থাকলে ঘুম তো পাবেই। একটু হাঁটাহাঁটি করে নিন। ৫ মিনিট হাঁটাহাঁটি করলেই ঘুম ঘুম ভাব পালাবে।

এক নিশ্বাসে এক গ্লাস পানি পান করুন। এতেই দেখবেন ঘুম ঘুম ভাব একটু কম হবে।  

আপনার রুমটি যদি আবছা অন্ধকার হয় তবে বেশি আলো জ্বেলে দিন। সূর্যের উজ্জ্বল আলো অফিস ঘরে ঢুকলে খুব ভালো।  

অফিসে কর্মচঞ্চল থাকতে ওপরের নিয়মগুলো মেনে চলুন। দায়িত্বশীলতার সঙ্গে গুছিয়ে সময়মতো নিজের কাজ সম্পন্ন করুন।  

এস/কেবি

ঘুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250