বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

‘এমন একজনকে ধর্ম অবমাননার আসামি বানানোর মানে অন্ধকারের জয়োৎসব’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি বলছে, এই গ্রেপ্তার অন্যায়, অমানবিক এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।

আজ রোববার (২৩শে নভেম্বর) এক বিবৃতিতে উদীচীর কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন সংগঠনের পক্ষে আবুল সরকারের মুক্তির দাবি জানান।

দেশ আজ মবের রাজত্বে আবদ্ধ উল্লেখ করে বিবৃতিতে সংগঠনটি জানায়, পালাগানে ইসলাম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে বাউল শিল্পী আবুল সরকার ওরফে ছোট আবুলকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত বুধবার মাদারীপুরের একটি গানের আসর থেকে তাকে টেনে নিয়ে যাওয়া হয়।

উদীচী জানায়, বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনা শুধু একজন শিল্পীর স্বাধীনতাকে বন্দী করা নয়—এটি বাংলাদেশের পালাগান-বাউল ধারার দীর্ঘ ইতিহাসে এক দুঃসহ আঘাত, মানবিক ও আধ্যাত্মিক উত্তরাধিকারকে অসম্মানের এক নগ্ন প্রদর্শনী।

বাউল আবুল সরকারকে কণ্ঠশিল্পীর পাশাপাশি একজন সাধক হিসেবে উল্লেক করা হয় বিবৃতিতে। বলা হয়, তার কণ্ঠে বাউল দর্শন শুধু বিনোদন নয়; তা মুক্তির ভাষা, মানবতার আধ্যাত্মিক স্বর। এমন এক মানুষকে ধর্ম অবমাননার আসামি বানানো ভয়ানক অন্যায়—এটি অন্ধকারের জয়োৎসব।

উদীচী শিল্পীগোষ্ঠী আবুল সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250