শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

দুই হাত ও ডান পা নেই, বাঁ পায়ে লিখে পরীক্ষা দিচ্ছে রাসেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

নাম রাসেল মৃধা, বাড়ি নাটোর, বয়স (১৯)। জন্ম থেকেই নেই দুই হাত ও ডান পা। তবু থেমে নেই রাসেল। রোববার (৩০শে জুন) থেকে শুরু হওয়া আলিম পরীক্ষা দিচ্ছেন বাম পা দিয়ে লিখে।

রোববার সকাল ১১টার দিকে নাটোর শহরের আল মাদরাসাতুল জমহুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, রাসেলের দুই হাত নেই। ডান পা নেই। রয়েছে একমাত্র বাম পা। তবে তা স্বাভাবিক আকারের চেয়ে অনেক ছোট। শারীরিক সক্ষমতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও পড়াশোনায় প্রবল আগ্রহ তার। তাই তো পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রতিবন্ধী পরীক্ষার্থী রাসেল মৃধা।

রাসেল সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র। অভাব-অনটনের মধ্যেও প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার প্রতি আলাদা আগ্রহ দেখে তার দরিদ্র মা-বাবা হাল ছাড়েননি। তার উচ্চশিক্ষার সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে।

আরো পড়ুন : গৃহকর্মীকে ধর্ষণ ও ফেসবুকে ভিডিও, চিকিৎসক গ্রেফতার

আব্দুর রহিম মৃধা বলেন, ‘লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে।’

এর আগে সে পায়ে লিখে দাখিল পরীক্ষায় জিপিএ-৩ দশমিক ৮৮ পেয়ে উত্তীর্ণ হওয়ার খবর পেয়ে তৎকালিন নাটোরের জেলা প্রশাসক (বর্তমানে রাজশাহীর জেলা প্রশাসক) শামীম আহম্মেদ মিষ্টি ও ফুল নিয়ে রাসেলের বাড়ি গিয়ে তাকে ও তার পিতামাতাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। 

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেন বলেন, ‘রাসেল মৃধা বিগত পরীক্ষাগুলোতেও কৃতিত্বের সঙ্গে পাস করেছে। আমরা আশাবাদী, রাসেল এবারও ভালো ফলাফল অর্জন করবে। লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়ে সে সারা দেশের প্রতিবন্ধী শুধু নয় সব মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে।

আল মাদরাসাতুল জমহুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন বলেন, রাসেল মৃধার চেষ্টা ও চমৎকার লেখা দেখে তিনি অভিভূত হয়েছেন। তিনি তার সফলতা কামনা করেন। 

এস/ আই.কে.জে/

পরীক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250