বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

চুরি-ছিনতাই হওয়া মোবাইল ফোন ফিরে পেলেন ১০৬ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাই হওয়া এবং হারিয়ে যাওয়া ১০৬টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে তেঁজগাও শিল্পাঞ্চল থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) তেঁজগাও শিল্পাঞ্চল থানায় সংবাদ সম্মেলনে তথ্য প্রমাণের মাধ্যমে চুরি ও ছিনতাই হওয়া মোবাইলগুলো মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়।

আটমাস আগে পকেটমারের কবলে পড়ে মো. মামুনুর রশিদ হারিয়েছিলেন তার শখের মোবাইল ফোনটি। থানায় জিডি করলেও একপর্যায়ে ছেড়ে দেন ফোনটি পাবার আশা। অবশেষে ভাগ্য সহায় হয়েছে তার। দীর্ঘ আট মাস অপেক্ষার পর মিলেছে হারিয়ে যাওয়া মোবাইল ফোন।

মামুনুর রশিদের মতো এমন ১০৬ জনের বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়েছেন। ফোন ফিরে পেয়ে অনেকে হয়ে পরেন আবেগাপ্লুত।

তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন জানান, চুরি যাওয়া ফোন ক্রয় বিক্রয় বন্ধে মার্কেটগুলোতে অভিযান চালানো হবে।

সেইসঙ্গে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ওআ/কেবি



মোবাইল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250