সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ট্রাক উল্টে পালাল ২৫ কোটি মৌমাছি, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ১লা জুন ২০২৫

#

কানাডা সীমান্তের কাছে মৌচাক (মধুসহ) নিয়ে যাওয়ার সময় ট্রাকটি উল্টে যায়। ছবি: হোয়াটকম কাউন্টি শেরিফ

আমেরিকার ওয়াশিংটনে একটি ট্রাক উল্টে প্রায় ২৫ কোটি মৌমাছি পালিয়ে গেছে। শুক্রবার (৩০শে মে) এ ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে মৌমাছির ঝাঁক এড়িয়ে চলার জন্য সতর্ক করেছে। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা সীমান্তের কাছে একটি সড়কে প্রায় ৭০ হাজার পাউন্ড (প্রায় ৩১ হাজার ৭৫০ কেজি) মৌচাক (মধুসহ) নিয়ে যাওয়া একটি ট্রাক উল্টে যায়। এ ঘটনার পরপরই হোয়াটকম কাউন্টি শেরিফের কার্যালয় (ডব্লিউসিএসও) জানায়, ‘যত বেশি সম্ভব মৌমাছি বাঁচানোই আমাদের লক্ষ্য।’ কর্তৃপক্ষ আরও জানায়, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলের আশপাশে যোগাযোগ বন্ধ থাকবে।

হোয়াটকম কাউন্টি শেরিফ বলেন, ‘প্রায় ২৫ কোটি মৌমাছি এখন মুক্ত। পালিয়ে যাওয়া এসব মৌমাছি ওই এলাকার আশপাশে ঝাঁক বেঁধে থাকতে পারে। তাই ওই এলাকা এড়িয়ে চলুন।’ কাউন্টি শেরিফ আরও বলেন, ‘মৌচাষিরা পুলিশের সঙ্গে কাজ করেছেন। তারা “বক্স হাইভগুলো (মৌমাছিদের রাখার জন্য যে বাক্স ব্যবহার করা হয়) পুনরায় স্থাপনের চেষ্টা করছেন”।’

ডব্লিউসিএসও জানায়, তারা মৌচাষিদের সঙ্গে যৌথভাবে কাজ করছে। দুই ডজনের বেশি মৌচাষি উদ্ধারকাজে সহায়তা করতে এসেছেন। তাদের পরিকল্পনা হলো, রানি মৌমাছিকে খুঁজে মৌমাছিদের আবারও তাদের বাক্সে ফিরিয়ে আনা। এর জন্য ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।

সর্বশেষ ডব্লিউসিএসও ফেসবুকের এক পোস্টের মাধ্যমে এ পরিস্থিতির আপডেট জানিয়েছে। তারা জানিয়েছে, ‘সকালের মধ্যে, বেশিরভাগ মৌমাছি তাদের মৌচাকে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।’ পুলিশের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, উল্টে যাওয়া লরির চারপাশে অসংখ্য মৌমাছির ঝাঁক উড়ছে।

প্রসঙ্গত, আমেরিকায় কিছু মৌচাষি মধু উৎপাদনের পাশাপাশি তাদের মৌচাক ভাড়া দেন। সাধারণত কৃষকরা তাদের ফসলের পরাগায়নের জন্য মৌচাক ভাড়া নেয়।

এইচ.এস/

সতর্কতা জারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250