শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইফোনে এলো কল রেকর্ড করার সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার যুক্ত হচ্ছে। এতদিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পেলেও আইফোন ব্যবহারকারীরা পেতেন না। সুবিধাটি হচ্ছে আইফোনে এখন কল রেকর্ড করা যাবে।

আইফোনের জন্য লেটেস্ট আইওওস ১৮.১ ভার্সন নিয়ে এসেছে অ্যাপল। এই ভার্সন আপডেট করলেই কল রেকর্ডিং করা যাবে। শুধু তাই নয়, চাইলে কল রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপশনও পেয়ে যাবেন ইউজার। তবে লেটেস্ট আইওওস ১৮.১ ভার্সন সাপোর্ট করবে, এমন আইফোন থাকতে হবে।

আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স, আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইফোন এসই (সেকেন্ড জেনারেশন বা তার পরবর্তী মডেল) ফোনগুলোতে আইওওস ১৮.১ ভার্সন সাপোর্ট করবে।

আরো পড়ুন : ইসিজির রিপোর্ট দেখে এআই বলে দেবে রোগী কতদিন বাঁচবে!

দেখে নিন কীভাবে আইফোনে কল রেকর্ড করা যাবে-

>> প্রথমে আইফোনের ফোন অ্যাপে গিয়ে কল করতে হবে।

>> কলের সময় স্ক্রিনের উপরে বাম দিকে ‘স্টার্ট কল রেকর্ডিং’ অপশন আসবে।

>> এতে ক্লিক করলে দুজনের কাছেই অডিও নোটিস যাবে, যে কল রেকর্ড করা হচ্ছে।

>> রেকর্ডিং বন্ধ করতে চাইলে ‘স্টপ’ বাটনে ক্লিক করতে হবে। ফোন কেটে দিলেও রেকর্ডিং বন্ধ হয়ে যাবে।

>> নোটস অ্যাপে ‘কল রেকর্ডিং’ নামে একটি ফোল্ডার রয়েছে। সেখানেই সব রেকর্ডিং জমা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে


আইফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250