বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

বাপ-ছেলে দুজনের সঙ্গেই রোমান্স করেছেন এই বলিউড অভিনেত্রী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বর্তমানে সেলিনাকে সিনেমাতে দেখা না গেলেও এক সময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম ছিলেন। বলিউডের একাধিক তারকা অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। এক সময়ের এই প্রাক্তন মিস ইন্ডিয়ার সৌন্দর্যের যেমন চর্চা হত, তেমনই তার ব্যক্তিগত জীবনের একাধিক কেচ্ছা নিয়েও চর্চা চলত।

সেলিনা জেটলি এমনই একজন অভিনেত্রী ছিলেন যার বিরুদ্ধে এক কুরুচিকর অভিযোগ ওঠায় তাকে ছাড়াতে হয় ইন্ডাস্ট্রি।

শোনা যায়, তিনি নাকি বলিউডের নামী তারকা বাবা এবং ছেলে দুজনেরই শয্যা সঙ্গিনী ছিলেন। তৎকালীন সময়ের বলিউডের বিখ্যাত প্রযোজক ফিরোজ খান ও তার পুত্র ফারদিন খানের সঙ্গে সেলিনার সম্পর্ক নিয়ে এক সময় বেশ গুঞ্জন শোনা গিয়েছিল।

তবে সেলিনার ব্যক্তিগত জীবনের কেচ্ছা ফাঁস করে দেন উমর সান্ধু নামের পাকিস্তানের একজন সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, ‘সেলিনা জেটলি একমাত্র বলিউড অভিনেত্রী যিনি বাবা এবং ছেলে উভয়ের শয্যা সঙ্গিনী হয়েছেন একাধিকবার।’

আরো পড়ুন: বাস কন্ডাক্টর থেকে জনপ্রিয় অভিনেতা, রজনীকান্তের জীবনী এবার রুপালি পর্দায়

এই পোস্টটি যখন সেলিনার নজরে আসে তখন তিনি রীতিমত ক্ষুব্ধ হন এবং সাংবাদিককে পাল্টা আক্রমণ করে লেখেন, ‘ফিরোজ খান ছিলেন তার গডফাদার। তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। শুধু তাই নয় তার পরিবার এবং মাতৃত্বকেও অসম্মান করা হচ্ছে এমন মন্তব্য করে।’

সম্প্রতি সেলিনা এ বিষয়ে জানিয়েছিলেন, ‘বিষয়টা নিয়ে তিনি বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে নয়া দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের কাছে বিষয়টা নিয়ে অবিলম্বে তদন্তের কথা বলা হয়েছে।’ এই গোটা বিষয়টা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সেলিনা।

এসি/ আই.কে.জে/ 


রোমান্স বলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250