বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব পদ্ধতিতে ভর্তির দাবিতে ইবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সুখবর

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। সোমবার (৯ই ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা একই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি ওবাইদুর রহমান আনাস, সাদিয়া মাহমুদ মীম, উদয় দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমন ও দপ্তর সম্পাদক মনির হোসেন।

আরো পড়ুন : এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আরও বাড়লো

মানববন্ধনে সংগঠনটির শাখা সভাপতি মাহমুদুল হাসান বলেন, গুচ্ছ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হলেও এই পদ্ধতি শিক্ষার্থীদের আশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারছে না। ইবির কিছু বিভাগ আলাদা মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিলেও অন্য বিভাগগুলো এই মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করুক। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।

স্মারকলিপি দেওয়া শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, গুচ্ছসম্মলিত বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় সিদ্ধান্ত। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যারা অংশগ্রহন করেছে সবাই গুচ্ছে থাকতে সম্মত হয়েছে। তবে আমরা ছাত্র ইউনিয়নের দাবিকে সম্মান করছি। এই দাবি আমি কেন্দ্রে পাঠাবো। শিক্ষার্থীদের দাবি তাদের সামনে তুলে ধরবো।

আবির/এস/কেবি

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250