বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

ম্যাজিস্ট্রেট আসার খবরে বিয়ের আসর থেকে বর-কনের পলায়ন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

#

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাল্যবিয়ের প্রস্তুতির সময় ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে আসর থেকে পালিয়েছেন বর-কনে।

শুক্রবার (১৯শে এপ্রিল) দুপুরে কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ‘হল ২১’নামের কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।

আরো পড়ুন: ন্যায্য দাম পেয়ে খুঁশি মৌলভীবাজারের আনারস চাষিরা

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী গণমাধ্যমকে বলেন, ইউএনওর স্যারের কাছ থেকে চরপাথরঘাটায় একটি বাল্যবিয়ের খবর পেয়ে এলাকার ইউপি সদস্যকে মুঠোফোনে বিয়ে বন্ধ করার নির্দেশ প্রদান করি। এই খবর পেয়ে বিয়ের বর-কনে কমিউনিটি সেন্টার থেকে পালিয়ে যান।

মেয়ের বয়স কম হওয়ায় বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে দুই পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যানকে মুচলেকা দিয়ে বিয়ের আসর থেকে চলে যান।

এইচআ/ 

বাল্যবিয়ে বর-কনে পলায়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250