বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চাওয়া সেই অধ্যক্ষ ওএসডি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সম্প্রতি কলেজের একাধিক ছাত্রীকে আপত্তিকর বার্তা ও কুরুচিপূর্ণ মন্তব্য পাঠানোর অভিযোগ ওঠে সামসুল হকের বিরুদ্ধে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তার পাঠানো বার্তার স্ক্রিনশট কলেজের প্রধান ফটকে টানিয়ে প্রতিবাদ জানান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সামসুল হককে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দিয়ে মাউশির ওএসডি করা হয়েছে এবং তাকে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে সংযুক্ত করা হয়েছে। আগামী ১৩ই অক্টোবরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিসিএস শিক্ষা ক্যাডারের ১৭ জন কর্মকর্তাকে একই সঙ্গে বিভিন্ন কলেজে পদায়ন ও ওএসডি করা হয়েছে।

জে.এস/

নওগাঁ অধ্যক্ষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250