শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

পাইকারিতে কমেছে চালের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাইকারি বাজারে বস্তাপ্রতি চালের দাম কমেছে ২০০ থেকে ৩০০ টাকা। দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার চষে বেড়াচ্ছেন খাদ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের কর্মকর্তারা। তবে সেই প্রভাব নেই খুচরা বাজারে।

শুক্রবার (২৬শে জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং কাঁচাবাজার, শিয়া মসজিদ বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিক্রেতাদের মতে, সব ধরণের চালের দাম কেজিতে এক থেকে তিন টাকা পর্যন্ত কমেছে। তবে ক্রেতাদের মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপর যে হারে চালের দাম বেড়েছে, সে হারে কমছে না।

বাজারে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। আটাশ চালের কেজি ৫৫ টাকা, মোটা চালের মধ্যে পাইজাম বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকা কেজি দরে। প্রক্রিয়াজাত মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকা।

চন্দ্রিমা হাউজিং কাঁচাবাজারের একজন চাল ব্যবসায়ী বলেন, দাম তো কমছে। কেজিতে এক-দুই টাকা করে কমছে। তবে আর কমবে কি—না জানি না।

আরও পড়ুন: ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

একই ভাষ্য শিয়া মসজিদ বাজারের ব্যবসায়ীদেরও। তবে পাইকারি বাজারে দাম কমার তথ্য জানা আছে ক্রেতাদের। বস্তা প্রতি দুই থেকে তিনশো টাকা কমলে খুচরা বাজারে কেজি প্রতি চার থেকে ছয় টাকা কমার কথা। কিন্তু বাস্তবে তা পরিলক্ষিত হচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের।

মো. কামাল নামে একজন ক্রেতা বলেন, খবরে পড়লাম পাইকারিতে দাম কমছে। কিন্তু খুচরা তো কমে না। দোকানদাররা বলে, তাদের আগের কেনা চাল।

এই ক্রেতার অভিযোগ, দাম বাড়ার খবর কানে আসতে এই বিক্রেতারাই আগে কিনে রাখা পণ্য বেশি দামে বিক্রি করেন।

এসকে/ 

চালের দাম পাইকারি খুচরা খাদ্য মন্ত্রণালয় ভোক্তা অধিকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250