বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৪

#

ছবি : সুখবর

কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ই জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় তারা আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পরে বিকেল পৌঁনে ছয়টায় পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে সমাবেশ করেন তারা।  

আরো পড়ুন : এইচএসসি ২০২৪ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দিনে পরীক্ষার্থীরা পেলেন দ্বিতীয় পত্রের প্রশ্ন

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের উপর হামলা কেন? বিচার চাই বিচার চাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ এবং  ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের যৌক্তিক আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে। পুলিশ জনগণের টাকায় কেনা বুলেট শিক্ষার্থীদের বুকে চালানোর সাহস কিভাবে পায়? যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের ক্ষেপিয়ে তুললে দেশে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। আমাদেরকে হামলা মামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।

আবির/ এস/ 

শিক্ষার্থী ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250