সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে *** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ব্রিটেনে কারিনার অনুষ্ঠান ঘিরে যা ঘটল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনের বার্মিংহামে একটি জুয়েলারি শো-রুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। মঞ্চে তার উপস্থিতি ও পরিবেশনা আনন্দ ছড়ালেও ভেন্যুর বাইরে পরিস্থিতি ভিন্ন ছিল। ভিড়ের মধ্যে এক নারী ভক্ত হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সম্প্রতি বার্মিংহামে ওই অনুষ্ঠানে কারিনাকে এক নজর দেখার জন্য হাজারো ভক্ত ভিড় জমান। অনেকে তার জন্য উপহার নিয়ে যান। কিছু উপহার নিজ হাতে গ্রহণও করেন কারিনা। মঞ্চে তিনি ‘ফেভিকল সে’ গানের সঙ্গে নাচেন এবং দর্শকদের অভিবাদন জানান। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

অভিনেত্রী কারিনা কাপুর অনুষ্ঠান মাতালেও বাইরের চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে হঠাৎ একজন নারী মাটিতে পড়ে যান। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে চিকিৎসা সহায়তার জন্য নিয়ে যান। এতে উপস্থিতদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং বড় আয়োজনে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ওঠে।

এদিন কারিনা পরেছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি ঝলমলে শাড়ি, সঙ্গে ছিল হালকা মেকআপ ও ডায়মন্ড জুয়েলারি। ইভেন্টের ছবি কারিনা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে বোন কারিশমা কাপুর লিখেছেন, ‘আমার হীরা।’ স্বামী সাইফ আলি খানের বোন সাবা পাতৌদিও মন্তব্য করেছেন, ‘ফ্যাবুলাস ভাবি।’

প্রসঙ্গত, মেঘনা গুলজারের পরিচালনায় ক্রাইম-থ্রিলার ‘দায়রা’ সিনেমার প্রস্তুতি নিয়ে কারিনা কাপুর ব্যস্ত সময় পার করছেন। এতে তার সঙ্গে প্রথমবার অভিনয় করবেন মালায়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন।

জে.এস/

কারিনা কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250