শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এসএসসি পাসে নেবে ৭৬৪ জন

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শিক্ষানবিশ লাইনম্যান পদে ৭৬৪ জন পুরুষ কর্মী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

প্রতিষ্ঠানের নাম: পল্লী বিদ্যুৎ সমিতি

পদের সংখ্যা: ০১টি 

লোকবল নিয়োগ: ৭৬৪ জন 

পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ নিয়ে উত্তীর্ণ হতে হবে। 

পদসংখ্যা: ৭৬৪টি 

অন্যান্য যোগ্যতা: অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠা-নামায় সক্ষমতা থাকতে হবে। দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে। ৭ মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে পরপর ন্যূনতম পাঁচবার বুক পর্যন্ত ওঠা-নামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চাবিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: ২৬শে জানুয়ারি ২০২৫ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে।

বেতন: অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ১৫,৫০০ টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৬,৬০০ টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।

আবেদন ফি: ৫০ টাকা মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারের (বিজ্ঞপ্তিতে ১৩ নম্বরে উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি) অনুকূলে করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের তারিখ: ২৬শে জানুয়ারি ২০২৫, সকাল ৯টা। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ও কাগজপত্রসহ শারীরিক পরীক্ষায় উপস্থিত হতে হবে।

এসি/আইকেজে

পল্লী বিদ্যুতায়ন বোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250