বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

এবার রণবীর রোমান্স করবেন অর্ধেক বয়সের নায়িকার সঙ্গে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবার প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সারা অর্জুনকে। বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করবেন তিনি।

শিশুশিল্পী হয়ে যাত্রা শুরু করেন অভিনেত্রী সারা অর্জুন। এরপর কাজ করেছেন তামিল এবং বলিউড ইন্ডাস্ট্রির বেশকিছু সিনেমায়। তবে এবারই প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। যদিও সারার কাস্টিংয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি।

গণমাধ্যমটির তথ্যমতে এটি একটি স্পাই থ্রিলার সিনেমা হতে যাচ্ছে। যা নির্মাণ করবেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাই’ খ্যাত নির্মাতা আদিত্য ধর। তার এই সিনেমাতেই অর্ধেক বয়সের নায়িকা সারা অর্জুনের সঙ্গে রোমান্স করতে দেখো যাবে রণবীরকে। এমনটি নিশ্চিত করে ভারতীয় সাংবাদিক রাহুল রাউত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টও করেছেন।

তিনি লিখেছেন, ‘ব্রেকিং নিউজ। রণবীর সিং নির্মাতা আদিত্য ধরের স্পাই থ্রিলার সিনেমায় রোমান্স করবেন ১৯ বছর বয়সের অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে।

আরও পড়ুন: মধ্যরাতে নায়ক ঘরের কড়া নাড়তেন, অভিযোগ মল্লিকার

নির্মাতার নজরে সারা আসেন তার ‘পোন্নিয়্যান সেলভান ২’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এই সিনেমায় তিনি ঐশ্বরিয়া রাই বচ্চনের ছোটবেলার চরিত্রে। এরপরই নির্মাতার পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে এবার প্রথমবারের মতো তাকে বড় পর্দায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

রণবীর ছাড়াও বিগ বাজেটের এই সিনেমায় আরও অভিনয় করার কথা রয়েছে সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালের মতো অভিনেতাদের। সিনেমার নাম এখনো ঠিক হয়নি।

সূত্র : ফার্স্ট পোস্ট

এসি/কেবি

রণবীর রোমান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250