বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

আ.লীগ মানুষকে মানুষ মনে করেনি : জামায়াত আমির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সরকার ১৫ বছর ধরে দেশটাকে কারাগারে পরিণত করেছিল। হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে তারা দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। আসলে আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করেনি।

রোববার (১লা ডিসেম্বর) খুলনায় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ক্ষমতা স্থায়ী করতে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ। এরপরে জামায়াত নেতাদের ফাঁসি দেয় দলটি।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে। তবে তাদের পালাতে কারা সহায়তা করেছে তা দেশের মানুষ জানতে চায়।

ওআ/কেবি


জামায়াত আমির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250